বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ২০১১ সালের ১৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় নিহত হন দেশের চলচ্চিত্র ও সাংবাদিকতা জগতের দুই প্রবাদপুরুষ, তারেক মাসুদ ও মিশুক মুনির। সেলুলয়েডের এই দুই একনিষ্ঠ কর্মীর অকাল মৃত্যুর এক দশক পেরিয়ে গেলেও তাদের হারানোর আক্ষেপ এখনও কাটিয়ে উঠেনি চলচ্চিত্র অঙ্গন। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে।
তারেক মাসুদ বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন প্রবাদপ্রতীম ব্যক্তিত্ব। তাঁর হাত ধরেই বাংলাদেশের কোনো চলচ্চিত্র দেশের গন্ডি পেরিয়ে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। তিনি ছিলেন একাধারে একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র আন্দোলনকর্মী, প্রযোজক, লেখক ও গীতিকার। ‘মাটির ময়না’ (২০০২), ‘মুক্তির গান’ (১৯৯৫) তাঁর অমর সৃষ্টি।
অন্যদিকে মিশুক মুনির ছিলেন একজন প্রতিভাবান শিক্ষক, সাংবাদিক এবং চিত্রগ্রাহক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন শেষে এ বিভাগেই শিক্ষকতা শুরু করেন তিনি। বিখ্যাত প্রামাণ্যচিত্র ‘রিটার্ন টু কান্দাহার’ (২০০২) এর প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন তিনি। তারেক মাসুদের সর্বশেষ চলচ্চিত্র ‘রানওয়ে’ (২০১০) এর প্রধান চিত্রগ্রাহক ছিলেন তিনি।
তাঁদের মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ নানাবিধ কর্মসূচি পালন করছেন।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments