ডেস্ক রিপোর্ট:ঃজাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এনামুল হক জজ মারা গেছেন। আজ ভোরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মরহুম এনামুল হক জজ এর মৃত্যুতে জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাযে জানাযা পুখুরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে বাদ জোহর এবং দ্বিতীয় জানাযা গফরগাঁও সরকারি কলেজ মাঠে বাদ আসর অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য- মরহুম এনামুল হক জজ ১৯৮৬ ও ১৯৮৮ সালে বাংলাদেশ জাতীয় সংসদের জাতীয় পার্টির সংসদ সদস্য হিসাবে ময়মনসিংহ-১০ গফরগাঁও এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রেখে গেছেন যা আজও সেখানকার মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
সব মন্তব্য
No Comments