ডেস্ক রিপোর্ট: আজ সকাল ০৬ টায় (১১ এপ্রিল ২০২৫) পশ্চিমমধ্য সাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী ১২ ঘন্টায় মধ্য বঙ্গোপসাগরে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চট্টগ্রাম ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদুতাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় (১০-১৫) কি. মি. আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৭৬%
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ১৯ মিনিটে। এবং
আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ৪০ মিনিটে।
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই বাণী প্রদান করা হয়।বাণীতে প্রধানমন ...
ডেস্ক রিপোর্ট: আজ ৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এবারের দিবসটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ১৯৬৬ সালে ইউনেস্কো কর্তৃ ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ ৮ সেপ্টেম্বর দিবসটি উপলক্ষ্যে এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, এ বছরের প্ ...
সব মন্তব্য
No Comments