অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় উপজেলা প্রশাসনের দ্রুত ও কার্যকর অভিযানে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা খাবার জব্দ করে স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত এক কিশোরীর বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। বাড়িতে অতিথি আপ্যায়নের আয়োজন শেষ করে বরযাত্রীর অপেক্ষায় ছিলেন স্বজনরা। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত জানান, খবর পাওয়ার পরপরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তদন্তে দেখা যায়, কনের বয়স আইন অনুযায়ী বিয়ের ন্যূনতম বয়সসীমার নিচে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাল্যবিবাহের আয়োজনের দায়ে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, প্রশাসনের অভিযানের খবর ছড়িয়ে পড়লে বরপক্ষ আর অনুষ্ঠানে উপস্থিত হয়নি। পরে বিয়ের জন্য রান্না করা খাবার জব্দ করে তা স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। একই সঙ্গে কনের পরিবারকে বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব, আইনি পরিণতি এবং কন্যাশিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
প্রতিক দত্ত বলেন, “বাল্যবিবাহ কেবল একটি সামাজিক ব্যাধি নয়; এটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের পথে বড় অন্তরায়। এ ধরনের অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। কোথাও বাল্যবিবাহের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, দেশের প্রচলিত আইন অনুযায়ী নারীর বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং পুরুষের ২১ বছর। নির্ধারিত বয়সের আগে বিয়ের আয়োজন, সহযোগিতা কিংবা এতে অংশগ্রহণ করা আইনত দণ্ডনীয় অপরাধ।বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments