স্টাফ রিপোটার : জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, সভা সমাবেশ মানুষের সাংবিধানিক অধিকার। বর্তমান সময়ে বিএনপির অভিযোগ, সরকার সমর্থকরা তাদের সভা-সমাবেশ করতে দিচ্ছে না। সরকার সমর্থকদের হামলা ও মামলায় নাকি তারা বিপর্যস্ত। আমরা মানুষের সাংবিধানিক অধিকারে বিশ^াস করি। আমরা বাঁধাহীনভাবে সভা-সমাবেশ করার পক্ষে। কিন্তু, দুঃখের বিষয় হচ্ছে- ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপির হামলায় জাতীয় পার্টি কোন সভা-সমাবেশ করতে পারেনি। বিএনপি কর্মীদের সাথে পুলিশও অমানবিক অত্যাচার করেছে জাতীয় পার্টি নেতা-কর্মীদের ওপর। বিএনপির হামলা ও মামলা এখনো জাতীয় পার্টির নেতা-কর্মীরা ভুলে যায়নি।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে নব-নির্বাচিত জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীরা পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু’কে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ছাত্র সমাজ নেতা-কর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তৃতায় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।
জাতীয় ছাত্র সমাজ এর নব-নির্বাচিত সভাপতি আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু আরো বলেন, আওয়ামী লীগ ও বিএনপি মহাসমাবেশের নামে দেশে ভীতিকর অবস্থা সৃষ্টি করেছে। একটি দল ক্ষমতা আকড়ে রাখতে চায় আর অপর দলটি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতার লোভে দুটি দল সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। কিন্তু, দেশের মানুষ আর এই দুটি দলকে ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ আর সন্ত্রাস, নৈরাজ্য, দুর্ণীতি, দুঃশাসন, স্বজনপ্রীতি, টাকা পাচার দেখতে চায় না। তিনি বলেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ এখনো পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দেশ পরিচালনার কথা মনে রেখেছে। দেশের মানুষ মনে করে, আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি বেশি সুশাসন দিতে পারবে। জাতীয় পার্টিই দেশ থেকে দুর্নীতি ও দুঃশাসন বন্ধ করতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য - ফখরুল ইমাম এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, শাহজাহান মানসুর, হুমায়ূন খান, কাজী আবুল খায়ের, দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক সামসুল আলম লিপ্টন, কেন্দ্রীয় নেতা- মঈনুর রাব্বী চৌধুরী, মোতাহার হোসেন রাশেদ চৌধুরী, রাকিন আহমেদ, আবু সাঈদ আজাদ খুররাম ভুঁইয়া, মোখলেছুর রহমান বস্তু, শামীম আহমেদ রিজভী, সহ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
স্টাফ রিপোর্টার: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেই তাকে প্রকাশ্যে সতর্ক করলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা কর ...
সব মন্তব্য
No Comments