চট্টগ্রাম অফিস: বীজন নাট্য গোষ্ঠীর উদ্যোগে সংস্কৃতি কর্মী প্রয়াত নাছরিন আক্তার তমার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সিটির কর্ণেল হাটস্থ সংগঠনের কার্যালয়ে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে এ সভার আয়োজন করা হয়।
নাট্যজন মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিল আবিদা আজাদ। সভাপতিত্ব করেন নাট্যজন জসিম উদ্দিন আহমেদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন মরহুমা নাছরিন তমার মা জেবুন্নেসা চৌধুরী, বড় ভাই এসএম জাকারিয়া ও খালা তহুরা খান খান চৌধুরী, মানবাধিকার কর্মী শাহীন চৌধুরী, নাট্যজন আবুল কাশেম, কবি আরিফ চৌধুরী।
বক্তব্য দেন নারী উদ্যোক্তা সালমা আক্তার শীলা, গ্রীণ লিফ ম্যাগাজিনের সম্পাদক মো. তসলিম, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, বীজন নাট্য গোষ্ঠীর উপদেষ্টা মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ ভূঁইয়া, অভিনেত্রী নাসরিন হিরা, নাট্য কর্মী সায়েম উদ্দীন।
উপস্থিত ছিলেন অভিনেতা মোহাম্মদ আলী, সংস্কৃতি কর্মী জান্নাতুল ফেরদৌস দৃষ্টি, বীনা চৌধুরী, নারী উদ্যোক্তা উম্মে কুলসুম কেয়া, শিশু শিল্পী রাবেয়া জামান এঞ্জেলা প্রমুখ।
সভায় বক্তারা মরহুমা নাছরিন তমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন, তার জন্য দোয়া চান। বক্তারা তার বাচ্চা মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য কিছু করার জন্য সবার প্রতি আহবান জানান।
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
সব মন্তব্য
No Comments