সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের সাথে ধাক্কায় সার বোঝায় ট্রাক উল্টে দুমড়ে-মুচড়ে দুই ভাগ হয়েছে গেছে। এতে ট্রেন চালকসহ অন্তত তিনজন আহত হয়েছে৷
বুধবার (০৮ জানুয়ারি) ভোরে সরিষাবাড়ির তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে নাছিরাবাদ এক্সপ্রেস ৩৮ ডাউন মেইল ট্রেনের সাথে এ দূর্ঘটনা ঘটে৷
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, তারাকান্দি থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী ট্রেনটির সাথে ভোর ৫টার দিকে তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে সার বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। পরে ট্রেনটি প্রায় দুইশ মিটার দুরে ট্রাকটিকে টেনে নিয়ে যায়। এতে ট্রাক দুই টুকরো হয়ে পাশের খাদে পড়ে যায়। আর ট্রেনের সামনে চালকের অংশে ভেঙে যায়৷ এ ঘটনায় ট্রাক ও ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছে৷
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ট্রাকটিকে সরিয়ে জামালপুর-তারাকান্দি রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছে৷ তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments