ডেস্ক রিপোর্ট: সবসময় উদ্ভট তথ্য দিয়েই আলোচনায় থাকেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসেনারো। করোনা ভাইরাস মহামারিকে তিনি কখনোই বিশ্বাস করেননি। তাই করোনার টিকা গ্রহণেও তার অনীহা।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, তবে এবার টিকা না নেওয়ার ফল কী তা হাড়ে হাড়ে টের পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক বলসেনারো। এমনকি করোনায় আক্রান্ত হলেও নিজের বিশ্বাস থেকে সরে আসেননি তিনি।
চলতি সপ্তাহ থেকে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে স্টেডিয়ামে দর্শকদের ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া শুরু হয়েছে। তবে শর্ত এই যে, দর্শকদের অবশ্যই টিকা নিতে হবে এবং প্রমাণ হিসেবে সনদ দেখাতে হবে।
১০ অক্টোবর রবিবার ব্রাজিলের ক্লাব সান্তোসকে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। টিকা না নেওয়ায় প্রেসিডেন্টকে মাঠে ঢোকার অনুমতি দেয়নি পেলে-নেইমারদের সাবেক এই ক্লাব। এদিকে স্টেডিয়ামে ঢুকতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বলসেনারো।
তিনি দাবি করেন, ‘আমি শুধু একটা ম্যাচই দেখতে চেয়েছিলাম, সেজন্য বলা হলো আমাকে টিকা নিতে হবে। কেন? যারা টিকা নিয়েছেন, তাদের চেয়েও আমার রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি আছে!’ এছাড়া তিনি প্রশ্ন তুলেছেন, ‘কেন আমাকে সঙ্গে টিকার কার্ড নিয়ে ঘুরতে হবে, টিকা কি পাসপোর্ট?’ এর আগে মাস্ক না পরার দায়ে জরিমানা গুনতে হয়েছিল বলসেনারোকে।-ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
সব মন্তব্য
No Comments