মোঃ সাইফুল্লাহ, সাভার: ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু’র ধানের শীষ প্রতীকের পক্ষে জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬ ইং) দুপুরে সাভার পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মধ্যগেন্ডা আইডিয়াল স্কুল মাঠে এই জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বর্তমানে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,“আমি যদি জনগণের ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তাহলে সাভারকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে তিন মাসের মধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাই হবে আমার প্রথম অগ্রাধিকার।” তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এ সময় সাভার পেীর ৯ নং ওয়ার্ডের সভাপতি ফজলুল রহমান ফালানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারন সম্পাদক বদিউজ্জামান বদি,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার পৌর ০৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোহাম্মদ আলী মোল্লা, সাভার পেীর ০৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম মিয়া বাহাদুর,সাভার পেীর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আরিফসহ প্রমুখ।এ সময় আরো স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন।
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
রাহাদ সুমন | বরিশাল ব্যুরো: ফ্যাসিস্টের দোসর ও জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে তার কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয় ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
সব মন্তব্য
No Comments