স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে তাঁর স্থগিত থাকা নির্বাচনী ফলাফল প্রকাশ ও শপথ নেওয়ার সুযোগও বন্ধ করে দিয়েছেন আদালত।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ মঙ্গলবার, ৩০ জুন এই রায় ঘোষণা করেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করা হয়েছিল।
আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী। আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
মামলার বিবরণে জানা যায়, ঋণখেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন বৈধ ঘোষণা করা হয়। ইসির সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ ও জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী পৃথকভাবে আপিল বিভাগে যান।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আনোয়ার সিদ্দিকীর লিভ টু আপিল মঞ্জুর করেন। আদেশে বলা হয়, আসলাম চৌধুরী নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হলেও সংশ্লিষ্ট আসনের ফলাফল প্রকাশ আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হলেও আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।
রায়ের পর আনোয়ার সিদ্দিকীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘আপিল মঞ্জুর করেছেন, তার মানে উনি অযোগ্য হয়ে গেছেন। আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হয়েছে। তাঁর ক্ষেত্রে ফলাফল প্রকাশিত হবে না’।
আদালতের রায় অনুযায়ী ঋণ খেলাপি হওয়ায় আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না এবং তাঁর ফলাফল প্রকাশ করা যাবে না। এর ফলে চট্টগ্রাম-৪ আসনে নতুন করে জটিলতা তৈরি হলো। নির্বাচন কমিশন এখন আইনি দিক পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে।
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী প্রদান করেছেন। আগামীকাল ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি এই বাণী দেন ...
সব মন্তব্য
No Comments