ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে এক সড়ক দৃর্ঘটনায় ট্রাকের ধাক্কা লেগে স্বামী স্ত্রী সহ ৩ জন নিহত হয়েছে। নিহতেরা হলেন চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মোটরসাইকেল চালক সোহেল রানা (৩০) তার স্ত্রী আওলিয়া খাতুন (২৫)ও মেয়ে সুমাইয়া (৮) এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার সোহেল রানা বাড়াবাড়ি থেকে মোটরসাইকেলে তার স্ত্রী ও মেয়ে সহ চাটমোহর যাওয়ার পথে সকাল ১১টার দিকে চাটমোহর - বাড়াবাড়ি সড়কে ফরিদপুর উপজেলা চকচকিয়া নামক স্থানে পৌঁছালে ফরিদপুর থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কের উপর পরে মা আওলিয়া খাতুন ও মেয়ে সুমাইয়া ঘটনাস্থলে মারা যায় এবং সোহেল রানা মারাত্মক আহত হয়।আহত সোহেল রানাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহীতে চিকিৎসার জন্য নেওয়ার পথে সে মারা যায়। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসনাত জামান জানান,মা ও মেয়ের লাশ থানায় আনা হয়েছে সোহেল রানার লাশ আসলে তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পুলিশ ঘাতক ট্রাক (ঝিনাইদহ ট-১১০৪৪৭) আটক করেছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments