কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে পৌর শহরে ‘‘এক নজরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য’’ লিফলেট বিতরন করেন। একই সময় বিএনপি ও জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। পরে স্থানীয় আমীওয়ামী লীগ কার্যলয়ের সামনে এক পথসভায় পটুয়াখালী -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের এ নেতা বক্তব্য রাখেন।
তিনি বলেন,আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশর সর্বস্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ২০৪১ সালে উন্নত দেশের রূপান্তরিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা যুবলীগ কাজ করে যাবো। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করে বর্তমান সরকারের এই উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার আহ্বান জানান। একই সাথে সকল বিভেদ ও দলমতের ঊর্ধ্বে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।
এর আগে উপজেলার ধূলাসার ইউনিয়নের চাপলী বাজার, মৎস্য বন্দর মহিপুর,আলীপুর, কুয়াকাটা ও পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলায় গণসংযোগের পাশাপাশি শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে তৃণমূল মানুষের মাঝে বিতরণ করেছেন।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments