রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহি অফিসার প্রণতি বিশ্বাসের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্রের বিরুদ্ধে কয়েকজন ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন জনের কাছে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে ইউএনও প্রণতি বিশ্বাস উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিশ্চিত করে বুধবার (১৮ আগস্ট) বিকালে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রনতি বিশ্বাস বলেন, মঙ্গলবার রাতে একটি প্রতারক চক্র আমার দাপ্তরিক মুঠোফোন নম্বর (০১৩১৮-২৫৬৩৩৯) ক্লোন করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ী ও স্থানীয় পরিচিত অনেকের কাছে ইউএনও পরিচয়ে নানা সমস্যার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করেছে। বিষয়টি নিশ্চিত হয়ে আমি তাৎক্ষণিকভাবে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। একই সাথে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের কাছে ফোন করে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্যাটাটাস দিয়ে আমার মোবাইল নম্বর ক্লোনের বিষয়টি সবাইকে অবহিত করে সতর্ক করে দিয়েছি। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি মো. আলী আরশাদ বলেন, প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে। চক্রটিকে শনাক্ত করতে পারলেই গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
সব মন্তব্য
No Comments