লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয়ারমেন্ট ফোরাম। সংগঠনের উদ্যোগে আয়োজিত হল অনলাইন ও অফলাইন কম্বো যোগাসন প্রতিযোগিতা। শনিবার অনাথ বন্ধু সমিতির সভাকক্ষে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই সংগঠনটির বিশেষত্ব হল এটি পুরোপুরি মহিলাদের দ্বারা পরিচালিত। আর এই নারীশক্তির মূল কান্ডারী হলেন সংগঠনের সভাপতি সুষমা নন্দী। একজন দক্ষ সংগঠক, যোগগুরু এবং নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে তিনি ইতিমধ্যেই রাজ্যে পরিচিত মুখ। তাঁর অক্লান্ত পরিশ্রম, সুদূরপ্রসারী ভাবনা ও মাতৃসুলভ নেতৃত্বেই জেনিথ আজ সারা বাংলার যোগাসন প্রেমীদের কাছে ভরসার নাম হয়ে উঠেছে। শুধু প্রতিযোগিতা নয়, ঘরে ঘরে মেয়েদের আত্মনির্ভর করে তুলতেই তাঁর এই লড়াই বলে মনে করেন উপস্থিত সকলেই।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপতী ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক প্রেমী মানুষ লুতুব আলি। উপস্থিত ছিলেন ফোরামের চিফ কুসুম ভট্টাচার্য, সভাপতি সুষমা নন্দী, সম্পাদক রিম্পা মন্ডল কাঁড়ার সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন তনুশ্রী জানা, ঋষিতা পাল, টিনা চ্যাটার্জি, মৈত্রী আওন, মঞ্জুলা ব্যানার্জি, অপর্ণা আদক ঘোষ, সরস্বতী বিশ্বাস, শম্পা ভৌমিক, সুষমা নন্দী, বৈশাখী খাঁ, যিশা কাঁড়ার ও মিঠু পাখিরা। ইজি স্কোরিংয়ের দায়িত্বে ছিলেন ময়ূরাক্ষী পাখিরা এবং ময়ূখী পাখিরা। এই স্কোরিংয়ের জন্য অ্যাপস তৈরি করেছেন প্রবাসী বাঙালি বিক্রমজিৎ।
সভাপতি সুষমা নন্দী জানান, এই প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয় বিভাগে প্রায় ৫০০ প্রতিযোগী অংশ নেয়, সুদূর আসাম থেকেও প্রতিযোগীরা এসে সফলতা অর্জন করেছে। প্রত্যেককে শংসাপত্র ও ট্রফি তুলে দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় তুলে নিতে পারলো না বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনের নাটকীয়তায় ম্যাচ ড্র কর ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড লিমিটেড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। পরের ওভারে নতুন দিনে দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়ে আফগান ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ শনিবার ১০ অক্টোবর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র ...
সব মন্তব্য
No Comments