দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে রাতের আধাঁরে এক তামাকচাষীর দেড় বিঘা জমির তামাক গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। রোববার গভীর রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের মৃত চমৎকার আলীর ছেলে তামাকচাষী জামিরুল ইসলামের ক্ষেতের তামাক গাছ কেটে দেয় তারা।
ক্ষতিগ্রস্থ তামাচাষী জামিরুল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে শত্রুতামূলকভাবে কে বা কারা তার দেড়বিঘা জমির তামাক গাছ কেটে ভূমিষ্মাৎ করে রাখে। গতকাল সোমবার সকালে তামাকক্ষেতে গিয়ে ক্ষেতের তামাক গাছ মাটিতে পড়ে থাকতে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এ ঘটনায় তামাকচাষী জামিরুল ইসলাম দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments