জেলহজ্ব ইসলাম, বগুড়া: দীর্ঘ ১৯ মাস পর বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৬টায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পুনরায় কার্যক্রম শুরু করেন।
উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকি সামাজিক যোগাযোগের মাধ্যমে জানান, মিথ্যা ও বানোয়াট মামলার কারণে অনেক নেতাকর্মী আত্মগোপনে থাকলেও তারা সংগঠন থেকে বিচ্ছিন্ন নন। তাদের মনোবল অটুট রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ-কে নিষিদ্ধ করা সম্ভব নয়। রাজনীতি করা প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার ।
তবে এ ঘটনায় নেটিজেনসহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা -সমালোচনা সৃষ্টি হয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments