মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলাপোর্ট পৌরসভা ২০২১-২২ অর্থবছরের জন্য ১শো ৭৮ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। ২৭ জুন রবিবার সকালে মোংলাপোর্ট পৌরসভা আয়োজিত হোটেল টাইগার মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরের অধিবেশনে এবাজেট ঘোষনা করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।
রবিবার সকাল ১১টায় বাজেট অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, সহকারি পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন। বাজেট অধিবেশনে উন্মুক্ত আলোচনা অংশনেন সুশাসনের জন্য নাগরিক সুজন’র সভাপতি ফ্রান্সিস সুদান হালদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বাপা নেতা সাংবাদিক মোঃ নূর আলম শেখ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, অধ্যক্ষ মোঃ সেলিম, সাবেক ছাত্রনেতা জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হ্ওালাদার, শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক মাহমুদ হাসান, এনামুল হক প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা অধ্যক্ষ রুহুল আমীন, অধ্যক্ষ আবু সাইদ খান, প্রভাষক মাহবুবুর রহমান, মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংবাদিক নেতা এম এ মোতালেব, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, আওয়ামীলীগ নেতা উৎপল মন্ডল, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শেখ আব্দুস সালাম, কাউন্সিলর শফিকুর রহমান, কবির হোসেন, জিএম আলামীন, যুবলীগ নেতা শেখ আল মামুন, ইকরাম ইজারদার, উদয় শংকর বিশ্বাস প্রমূখ। ১শো ৭৮ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৫০৬ কোটি টাকার ঘোষিত বাজেটে উল্লেখযোগ্য ব্যয় হিসেবে উন্নয়ন প্রকল্পসহ অবকাঠামো নির্মানে ১শো ৫৯ কোটি ৭ লাখ টাকা, পানি সরবরাহ খাতে ১কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা, বৃক্ষ রোপন ও রক্ষণাবেক্ষণ খাতে ৩ লাখ ২০ হাজার, স্বাস্থ্য ও পয়প্রণালী খাতে ৩৪ লাখ টাকা, শিক্ষা খাতে ১২ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১শো ৭৭ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা। ঘোষিত বাজেটে উদ্বৃত্ত থাকবে ৪৫ লাখ ৮৬ হাজার ৫০৬ কোটি টাকা।
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
ডেস্ক রিপোর্ট: নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’ ...
সব মন্তব্য
No Comments