প্রতিনিধি: আহসানুল মতিন নান্নু, বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় পার্টি উপজেলা শাখার উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষেএক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বোচাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট জুলফিকার হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও জনবান্ধব ও উন্নয়নমুখী করার আহ্বান জানান। তিনি বলেন, “উপজেলা হচ্ছে জনগণের সবচেয়ে নিকটতম প্রশাসনিক ইউনিট। এখানে উন্নয়নের প্রতিটি ধাপের মূল ভূমিকা রাখে জনগণ নিজেরাই।”
এ সময় উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments