স্টাফ রিপোটার: গার্মেন্ট শ্রমিকের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র উদ্যোগে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ থেকে ৩০ দিনের মধ্যে নতুন মজুরি কাঠামো ঘোষণার সময় বেধে দিয়েছে গার্মেন্ট টিইউসি। সমাবেশ থেকে মজুরি বৃদ্ধি করতে ইচ্ছাকৃত বিলম্বের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, মালিক ও সরকার পক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি নিয়ে ক্রমাগত তালবাহানা করে আসন্ন রাজনৈতিক পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে নামমাত্র মজুরি বৃদ্ধির চক্রান্ত চলছে। নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অতি চালাকির ফল হিসেবে মালিক ও সরকারের ‘আম ও ছালা’ উভয়ই হারাতে হবে। শ্রমিকের পুঞ্জিভূত ক্ষোভ বিস্ফোরিত হওয়ার আগেই ২৫ হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণার দাবি জানান নেতৃবৃন্দ।
শুক্রবার ১১ আগস্ট বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তুমুল বর্ষণ উপেক্ষা করে কেন্দ্রীয় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সভাপতি শ্রমিক নেতা মন্টু ঘোষের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাজাহানের পরিচালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট টিইউসির উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহ-সভাপতি জলি তালুকদার, জিয়াউল কবির খোকন, সহকারি সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম বাবুল, শাহীন আলম, উত্তরার চৈতি গ্রæপ শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম, তাজরিন কারখানার আহত শ্রমিক নাসিমা আক্তার, আশুলিয়া আঞ্চলিক কমিটির নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments