ডেস্ক রিপোর্ট: দুই মাস ১৭ দিন ধরে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় যাওয়ার মতো সুস্থ হননি। তাই তাকে এখনো হাসপাতালে থাকতে হবে। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড গতকাল রবিবার পরীক্ষানিরীক্ষা শেষে এই মতামত দিয়েছে।
খালেদা জিয়ার বেশকিছু পরীক্ষানিরীক্ষা করা হয়। এর মধ্যে রয়েছে: আলট্রাসনোগ্রাফি, ইসিজি, ব্লাড-সুগার, সোডিয়াম, হিমোগ্লোবিন, স্টুল, ইউরিন ও করোনা ভাইরাস।
জানা গেছে, স্বাস্থ্যগত দিক অনুকূলে এলে হাসপাতাল থেকে বাসায় ফিরতে চান খালেদা জিয়া। তবে মেডিক্যাল বোর্ড বলছে, তার শারীরিক অবস্থা এখনো ঝুঁকিমুক্ত নয়। গতকাল রবিবার খালেদা জিয়ার চিকিৎসা বোর্ডের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, প্রতিনিয়ত তার চিকিৎসায় পরিবর্তন আনতে হচ্ছে। যখন যে উপসর্গ বাড়ে তার চিকিৎসা করা হচ্ছে। শারীরিক অবস্থা ভালো হলে মেডিক্যাল বোর্ড ওনাকে হাসপাতালে থাকতে বলত না। তারা মনে করেছেন, বাসা থেকে হাসপাতাল অপেক্ষাকৃত ভালো। তাই হাসপাতালে রেখেছেন। তারা যখন সিদ্ধান্ত দেবেন, তখনই খালেদা জিয়া বাসায় ফিরে যাবেন। তার যে অসুস্থতা তা নিরাময়ের মতো চিকিত্সাব্যবস্থা বাংলাদেশে নেই। তাই তাকে বিদেশে নেওয়া ছাড়া বিকল্প নেই।
প্রসঙ্গত যে, গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালের কেবিনে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। পরদিনই লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। সেখান থেকে ৯ জানুয়ারি রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা।
গত ২৮ নভেম্বর চিকিৎসক দলের সদস্যরা সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। তার রক্তক্ষরণ হচ্ছে। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া দরকার। তবে সরকার এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments