ডেস্ক রিপোর্ট: ১৩ মে , শুক্রবার IAW (In Art World ) এর উদ্যোগে ঢাকার উত্তরার উজামপুরের প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি জলরঙ কর্মশালা। এতে IAW এর ৪৩ জন সদস্য শিল্পী অংশগ্রহন করছেন। এছাড়াও উপস্থিত ছিলেন IAW এর প্রতিষ্ঠাতাগণ মোঃ কাওসার হোসেন (বাংলাদেশ), প্রবীন কর্মকার (ভারত) এবং মৌমিতা ঘোষ (ভারত)। রিপন রহমান , মোঃ মহসিন হোসেন শামসুজ্জামান লিন্টু এবং নাইমা উল হুসনা শম্পা অংশগ্রহণ করেন এই দিনব্যাপি কর্মশালায়। এই কর্মশালায় অংকিত চিত্র নিয়ে খুব শিঘ্রই একটিই দলগত প্রদর্শনী আয়োজন করা হবে, এমনি ইচ্ছা আয়োজকদের।
উল্লেখ্য যে, ভারতের তিনটি অঞ্চলে আয়োজন করা হয়েছে তিনটি কর্মশালা । আগামী ১৫-১৭ জুলাই ভারতের দার্জিলিং এ বিভিন্ন সব মাধ্যমের বিখ্যাত সব শিল্পীদের তত্বাবধানে হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক কর্মশালা।
IAW (In Art World ) প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বাংলাদেশ , ভারত, নেপাল সহ আন্তর্জাতিক পরিমন্ডলে অগ্রজ ও অনুজ শিল্পীদের সমন্বয়ে এমন একটি প্লাটফর্ম তৈরি করা যেখানে শিল্পীরা একে অপরের সহায়ক হতে পরবেন, এরই সাথে নান্দনিক অভিজ্ঞতা এবং দক্ষতা বিনিময় করা এবং দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে চিত্রপ্রদর্শনীর আয়োজন করা পাশাপাশি বিখ্যাত শিল্পীদের তত্বাবধনে সদস্য শিল্পীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করা , সদস্য শিল্পীদের শিল্পকর্ম নিয়ে বাৎসরিক ম্যগাজিন প্রকাশ করা ।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments