রাজশাহী
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটি।
শনিবার এক যৌথ শুভেচ্ছা বার্তায় জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, দক্ষ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখা আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে বলে তারা আশাবাদী।
নেতৃদ্বয় বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার সংরক্ষণ, কল্যাণ নিশ্চিতকরণ এবং বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার বিকাশে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা পালন করবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
যৌথ শুভেচ্ছা বার্তায় সভাপতি মো. নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, ব্যক্তিগত ও সাংগঠনিক সাফল্য কামনা করেন। পাশাপাশি সংগঠনটির সার্বিক উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করে তারা আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত কমিটি রাজশাহীর ফটো সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করবে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments