উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের কৃতি সন্তান ইলিয়াস তিতুমীর কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। রবিবার (১২ জুন) রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। দীর্ঘ ৪ বছর পর ৩২১ সদস্যবিশিষ্ট সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে ।
এতে সরকারি তিতুমীর কলেজ শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হলেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৬ নং বড়াকোঠা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কৃতিসন্তান ইলিয়াস হাওলাদার।
ইলিয়াস হাওলাদার ১৯৯৭ সালের ২৮ ডিসেম্বর বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাকরাল গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১২ সালে এস এস সি ও এইচ এস সি ২০১৪ সালে পাশ করে । বর্তমানে তিনি সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত।
ইলিয়াস হাওলাদার ছাত্র-জীবনের শুরু থেকেই দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত। এই মেধাবী ছাত্র, ছাত্রজীবন থেকেই মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত।
'তিতুমীর কলেজস্থ বরিশাল জেলা ছাত্র কল্যান সমিতি-ঢাকার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এর আগে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত রয়েছেন।
ইলিয়াস হাওলাদার বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ঐতিহ্যবাহী সংগঠন। এ বৃহৎ সংগঠনের ক্ষুদ্র কর্মী হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ। ধন্যবাদ ও কৃতজ্ঞ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের প্রতি যার কাছ থেকে আমার রাজনীতি শেখা ও সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ভাইয়ের প্রতি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এবং যত বাধাই আসুক দেশরত্ন শেখ হাসিনা আপার বিশ্বস্ত ভ্যানগার্ড হয়ে আজীবন নৌকার পক্ষে কাজ করে যেতে চাই।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments