বরিশাল অফিস: আগামী ২৯ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি রাস্ট্রনায়ক শেখ হাসিনার বরিশাল আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে ২৬ ডিসেম্বর( মঙ্গলবার) ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঝালকাঠি জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে সভায় ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু দেশ ও জাতির কল্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরেন এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে তার হাতকে শক্তিশালী করতে যুবলীগের নেতাকর্মীদের নির্বাচনী আচারনবিধি মেনে প্রচারণার আহবান জানান।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো: মাজাহারুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: কামাল শরীফের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে ঝালকাঠি সদর উপজেলা যুবলীগের সভাপতি ইমরান হোসেন শুক্তি, সাধারণ সম্পাদক আলী আজগর আকাশ, যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু,সফিকুল ইসলাম সফিক প্রমুখ বক্তব্য রাখেন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments