সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে ফয়জুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। এক ভাইয়ের দাবি পিটিয়ে হত্যা অন্য দুই ভাইয়ের দাবি স্বাভাবিক মৃত্যু!
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে নিহত ফয়জুল ইসলাম মৃত্যুবরণ করেন বলে খবর পাওয়া গিয়েছে।
মৃত ফয়জুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের মৃত সোলেমান আলীর ছেলে, চার ভাই ও এক বোনের মধ্যে ফয়জুল ইসলাম চতুর্থ।
নিহত ফয়জুল ইসলামের মৃত্যুর পর তার বড় ভাই নজরুল ইসলাম ও বোন মমতার দাবি নিহত ফয়জুল ইসলামকে তাদের আরেক ভাই নুরুল ইসলাম পিটিয়ে হত্যা করেছেন।
অপরদিকে তার অন্য দুই ভাই নুরুল ইসলাম ও ফখরুল ইসলামের (লন্ডন প্রবাসী) দাবি এটি স্বাভাবিক মৃত্যু। আর এতেই সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।
তবে স্থানীয়দের দাবি ঘটনার সময় তারা দূর থেকে নিহত ফয়জুল ইসলামের বাড়িতে চিৎকার চেচামেচি শুনেছেন। তবে ঘটনাস্থলে কেউ না থাকায় ঘটনার সত্যতা কেউ নিশ্চিত করতে পারেনি।
নিহত ফয়জুল ইসলামের বড় ভাই নজরুল ইসলাম বলেন আমি নতুন বাড়ি করে অন্য জায়গায় বসবাস করছি, বিকেলের দিকে আমার বাড়িতে চেচামেচি শুনেছি,কিন্তু আমার ভাই ফখরুল ইসলামের সাথে আমার বনিবনা না থাকায় আমি আর ঘটনার সময় বাড়িতে যাইনাই। পরে আমার ভাইয়ের মৃত্যুর খবর শুনতে পাই।
ঘটনার সময় বোন মমতার স্বামী তার চাচা শশুড়ের ঘরে উপস্থিত ছিলেন দাবি করে বলেন তিনি দূর থেকে ধস্তাধস্তির শব্দ শুনতে পেয়েছেন,কিন্তু অভিযুক্ত ফখরুল ইসলামের ভয়ে তিনি সেখানে যাননি। পরবর্তীতে তিনি জানতে পারেন ফয়জুল ইসলাম মারা গিয়েছেন। তার দাবি ঘটনার সময় একমাত্র অভিযুক্ত ফখরুল ইসলাম ও তার পরিবার উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ফয়জুল ইসলাম দীর্ঘ পাঁচ বছর ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায় এক বছর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়ে দুমাস আগে বাড়ি ফিরেন।
মাদকাসক্তের বিষয়টি স্বীকার করে বড় ভাই নজরুল ইসলাম বলেন, সে আগে কিছুটা মাদকাসক্ত ছিলো,তবে দুই মাস আগে সে চিকিৎসা করে বাড়িতে ফিরে আসে।
এবিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, এটি স্বাভাবিক মৃত্যু না হত্যা তা নিয়ে কিছুটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তবে প্রকৃত রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।
এদিকে এমন ঘটনায় উপজেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন পারিবারিক কলহের জেরে হত্যা করা হতে পারে তাকে। এ ঘটনার রহস্য দ্রুত উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মানের দাবি উঠেছে। এ দাবি ইউনিয়ন পরিষদে বসবাসকারি সচেতন মহলের। জানা গেছে, ৫৫ বছরেও নির্মিত হয়নি কাংশা ইউনিয়ন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্ ...
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
সব মন্তব্য
No Comments