ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ও পাবনা ইশ্বরদী উপজেলার মধ্যগামী পদ্মা নদীতে জাকারিয়া পিন্টু ও তার ছোট ভাই মেহেদী হাসানের নিয়ন্ত্রণীয় বাহিনীর তান্ডবে বৈধ ইজারাকৃত চ্যানেল চার্জের টাকা তুলতে গিয়ে গুলিবর্ষণের শিকার হয়ে পালাতে হচ্ছে ইজারাদারের লোকজনদের। একাধিকবার আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোন প্রকার প্রতিকার পাচ্ছেনা বলে অভিযোগ করেছেন ইজারাদার।
এবিষয়ে ভুক্তভোগী ইজারাদার নাছির উদ্দিনের গ্রুপঅন সার্ভিসেস প্রাঃ লিঃ এর সহকারী পরিচালক খন্দকার সোহেল বলেন, গত ১২ ই জুলাই ২০২৫ সাল রোজ শনিবার ১:৩০ মিনিটে ইজারাদারের লোকজন টাকা উত্তোলন করতে গেলে জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদী হাসানের বাহিনী ইজারাদারের লোকজনকে লক্ষ্য করে স্পিডবোটে করে এসে এলোপাতাড়ি গুলি বর্ষন করে এবং এরও আগে ইজারাদারের লোকজন খাজনা উত্তোলন করতে গেলে জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদী হাসান এর বাহিনীরা এসে তাদেরকে ধরে বেধরক ভাবে মেরে এবং তাদের কাছে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে একজনের রগ কেটে দেয় ও বাকি তিনজনকে পুলিশের হাতে তুলে দেয় বলে জানান ইজারাদার।
তিনি আরো বলেন, শনিবারে ঘটে যাওয়া ঘটনা কে কেন্দ্র করে যে ভিডিও ফুটেজের মাধ্যমে ঈশ্বরদীর কিছু সংখ্যক সংবাদ মিডিয়াগুলোতে ইঞ্জিনিয়ার কাকন সাহেবের নাম জড়ানো হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ইঞ্জিনিয়ার কাকন সাহেব এ ঘটনার সাথে কোনভাবেই সম্পৃক্ত নয় উনি আমাদেরকে কোনদিন কোনভাবেই ডিস্টার্ব করেনি অযথা তাকে কেন জড়ানো হচ্ছে সেটা আমি জানি না।
সুত্রে জানা যায়, গত ২৬ মে ২০২৫ বিআইডব্লিউটিএ আরিচা দপ্তর এর ১৮.৭২০.০০৫২.০০০.০০০.২৪৫.২০১৯/৪৫২ নং স্মারকে
বিআইডব্লিউটিএ আরিচা নদী বন্দরের উপ-পরিচালক
মোঃ সেলিম শেখ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয় যে বিআইডব্লিউটিএ আরিচা নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন "গোয়ালন্দ-পাকশি নৌ-চ্যানেল হয়ে চলাচলকারী নৌ-যান হতে চ্যানেল চার্জ আদায় কেন্দ্র" ঘাট/পয়েন্টটি গোয়ালন্দ হতে পাকশি পর্যন্ত পদ্মা নদীর নৌ-চ্যানেল সংলগ্ন এলাকা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ২০২৫-২০২৬ অর্থ বছরের ১ জুন ২০২৫ হতে ৩০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত মোট ৩৬৫ দিনের জন্য গ্রুপঅন সার্ভিসেস প্রাঃ লিঃ, প্রোঃ- মোঃ নাছির উদ্দিনের এর অনুকূলে ইজারা/লাইসেন্স প্রদান করা হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরের নতুন ইজারাদার নাছির উদ্দিন ৩০ জুন ২০২৫ তারিখ দিবাগত রাত ১২ টা হতে চ্যানেল চার্জ আদায় কেন্দ্র/পয়েন্টের ভোগদখল গ্রহণ করবেন। এমতাবস্থায়, আরিচা নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন "গোয়ালন্দ-পাকশি নৌ-চ্যানেল হয়ে চলাচলকারী নৌ-যান হতে চ্যানেল চার্জ আদায় কেন্দ্র" ঘাট/পয়েন্ট এর ২০২৫-২০২৬ অর্থ বছরের ইজারাদার মোঃ নাছির উদ্দিন কর্তৃক ঘাট/পয়েন্টটির দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ উক্ত ইজারাদার যাতে সুষ্ঠুভাবে ঘাট/পয়েন্ট পরিচালনা করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া, পাবনা,মানিকগঞ্জ ও রাজবাড়ী স্ফ ৪ টি জেলার জেলা প্রশাসক,পুলিশ সুপার,পুলিশ সুপার (নৌ-পুলিশ) ফরিদপুর অঞ্চল,পুলিশ সুপার (নৌ-পুলিশ) রাজশাহী অঞ্চলকে অবহতি করা হয়৷ এছাড়াও চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪-২০২৫ অর্থবছরের ইজারাদার মোঃ আবু সাঈদ খান ৩০ জুন ২০২৫ তারিখ দিবাগত রাত ১২ টা ১ মিনিটের সময়
২০২৫-২০২৬ অর্থ বছরের ইজারাদারকে মোঃ নাছির উদ্দিনকে গোয়ালন্দ-পাকশি নৌ-চ্যানেল হয়ে চলাচলকারী নৌ-যান হতে চ্যানেল চার্জ আদায় কেন্দ্র
ঘাট/পয়েন্টটি বুঝিয়ে দেবেন। এই চিঠির প্রেক্ষিতে ঘাটটি ইজারাদার নাছির উদ্দিন বুঝে পেলেও তার লোকজন টাকা তুলতে গেলেও গুলিবর্ষনের শিখার হচ্ছে।
তবে এই ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি ও লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ওসি বলেছেন গুলিবর্ষণ এর ঘটনাটি ঘটেছে তারা শুনেছেন একজন গুলিবিদ্ধ হয়েছে তবে কারা গুলিবর্ষণ ঘটনাটি ঘটিয়েছে তারা এখনো জানে না বলে জানা যায়।
অভিযুক্ত জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত সরকারি নাম্বারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভড করেন নি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
সব মন্তব্য
No Comments