ডেস্ক রিপোর্ট: গত ১৭ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার এক আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ৭ই মার্চ ও ৪ নভেম্বরের সংবিধান দিবস এবং জাতীয় শোক দিবস বাতিল ঘোষণা করে। অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন। বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু এক যৌথ বিবৃতিতে দিবসগুলোকে পুনরায় জাতীয় দিবস ঘোষণার দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আইনশৃংখলা নিয়ন্ত্রণসহ নানা সংকট মোকাবিলা করার বদলে মুক্তিযুদ্ধের ইতিহাস রিসেট করাকে তাদের দায়িত্ব বলে মনে করছেন। এ ধরনের কর্মকাণ্ড দেশের ইতিহাসকে বিকৃত করতে সহায়তা করবে।’
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে সামনে রেখে দ্রুততম সময়ে দেশে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু সেদিকে না গিয়ে, সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন না করে, একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করছে। জনগণের যে আকাক্সক্ষা বাস্তবায়ন করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, তারা তাদের সেই দায়িত্ব ভুলে গিয়ে বিদেশি প্রেসক্রিপশন ও মৌলবাদী গোষ্ঠীর মদদে একেরপর এক অগ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করছেন, যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি। একইসঙ্গে তা ২০২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনারও পরিপন্থি।’
নেতৃবৃন্দ বলেন, '‘এই মুহূর্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, শ্রমিক অসন্তোষ, দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনাসহ নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে সরকারকে মনোযোগ দিতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও তার সঙ্গে গুরুত্বপূর্ণ দিবস এবং এ সংক্রান্ত মিমাংসিত বিষয় এই সরকারের কাজের অংশ নয়।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের অংশ এবং বাংলাদেশের এই সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান। অন্যদিকে দেশ-বিদেশের সাম্রাজ্যবাদ ও মৌলবাদীদের ষড়যন্ত্রের অংশ ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের হত্যাকাণ্ড। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম এই হত্যাকাণ্ড ছিল ’৭১-এ অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করার দেশি-বিদেশি ষড়যন্ত্রের এক নীল নকশা।
সুতরাং ৭ই মার্চ ও ৪ নভেম্বর দিবস এবং জাতীয় শোক দিবস বাতিল করার অর্থ মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দেবার নামান্তর, যা বাংলাদেশের ছাত্র-যুব সমাজ কখনই মেনে নেবে না।
বাংলাদেশ যুব ইউনিয়ন ঐতিহাসিক ৭ মার্চ, সংবিধান দিবস ও জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করাসহ ইতিহাস ঐতিহ্যহীন জাতীয় যুব দিবস বাতিল করে ঐতিহাসিক ১৮ এপ্রিল চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসকে জাতীয় যুব দিবস ঘোষণা করার দাবি জানায়।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments