গেলেন পরিবারের ক্লাবের খেলা দেখতে
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।
আন্তর্জাতিক ফুটবল বিষয়ক মাধ্যম OneFootball জানিয়েছে, স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে হারের পর কয়েকদিন একেবারে লো-প্রোফাইলে ছিলেন মেসি। শনিবার আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের অরোইয়ো সেকো শহরের আন্তোনিও ডি জিয়াকোমো স্টেডিয়ামে তাকে দেখা যায়। সেখানে তিনি ছেলে মাতেওকে নিয়ে তার পরিবারের মালিকানাধীন ক্লাব লিওনেস এফসির ম্যাচ দেখতে যান।
এটিই ছিল মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের পর তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। এদিন তিনি কালো কোট, হুডি পরে হাতে মাতে নিয়ে গ্যালারিতে বসে খেলা দেখেন। প্রিমেরা সি মেট্রোপলিটানার ২১তম রাউন্ডে লিওনেস এফসি মুখোমুখি হয় সেন্ট্রাল কর্দোবা দে রোজারিওর।
লিওনেস এফসি মেসি পরিবারের একটি পারিবারিক প্রজেক্ট। ক্লাবটির প্রেসিডেন্ট মেসির বড় ভাই মাতিয়াস মেসি। পরিচালনায় আছেন মারিয়া সল মেসি এবং মেসির ভাতিজা তোমাস মাতিয়াস মেসি। ক্লাবটি চলতি মৌসুমেই প্রিমেরা সিতে প্রথমবার খেলছে এবং জোন বি-তে শীর্ষস্থানের লড়াইয়ে রয়েছে।
এদিনের ম্যাচে একটি মজার কাকতালীয় ঘটনাও ঘটে। প্রতিপক্ষ সেন্ট্রাল কর্দোবার হয়ে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন হোয়াকিন মেসি নামের ২৪ বছর বয়সী এক মিডফিল্ডার। তিনি নিউয়েলস ওল্ড বয়েজের একাডেমি থেকে উঠে এসেছেন এবং লিওনেল মেসির সঙ্গে তার কোনো পারিবারিক সম্পর্ক নেই।
উল্লেখ্য, গত রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা। ফাইনালের পর মঙ্গলবার ভোরে নিজ শহর রোজারিওর কাছে একটি প্রাইভেট জেটে করে দেশে ফেরেন মেসি। এরপর থেকে তিনি রোজারিওতেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, ক্ষত সারতে সময় লাগবে, তবে টানা দুই বিশ্বকাপ ফাইনালে ওঠা এই দলটি নিয়ে তিনি গর্বিত।
স্টাফ রিপোর্টার: জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় তুলে নিতে পারলো না বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনের নাটকীয়তায় ম্যাচ ড্র কর ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড লিমিটেড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। পরের ওভারে নতুন দিনে দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়ে আফগান ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ শনিবার ১০ অক্টোবর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র ...
সব মন্তব্য
No Comments