দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
ডেস্ক রিপোর্ট: নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক অবনতি লক্ষ্য করা যাচ্ছে। একের পর এক হত্যা, খুন, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্বাভাবিক শান্তি-শৃঙ্খলা ভেঙে ফেলার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ের নির্মম হত্যাকাণ্ডসমূহ পরিস্থিতিকে আরও জটিল ও আতঙ্কজনক করে তুলেছে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, “এই সহিংসতা ও অস্থিতিশীলতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দেশের কাঙ্ক্ষিত, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং নির্বাচন পেছানোর পরিবেশ সৃষ্টির একটি গভীর চক্রান্তেরই বহিঃপ্রকাশ। জনগণের ভোটাধিকার হরণ ও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার এই অপচেষ্টা কখনোই মেনে নেওয়া যায় না। বর্তমান বাস্তবতায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতা স্পষ্ট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না, যা জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করছে। বাংলাদেশ জাসদ জোরালোভাবে দাবি জানাচ্ছে অবিলম্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে, সকল সহিংসতা, হত্যা ও নাশকতার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নির্বাচন বানচাল ও পেছানোর যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলা করতে হবে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বাংলাদেশ জাসদ বিশ্বাস করে, একটি শান্তিপূর্ণ, সহিংসতামুক্ত পরিবেশেই কেবল জনগণের প্রত্যাশিত নির্বাচন সম্ভব। দেশের গণতন্ত্র, মানুষের জানমাল ও ভোটাধিকার রক্ষায় সকল দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাসদ।”
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments