স্টাফ রিপোটার: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পূর্বঘোষিত বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি। আজ শুক্রবার বেলা আড়াইটা থেকে বিজয় মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে জুমার নামাজের আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা–কর্মীরা নয়াপল্টনে আসতে শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, বিজয় শোভাযাত্রায় অংশ নিতে আসা নেতা–কর্মীরা কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড়ে প্রায় ৮০০ মিটার সড়কের দুই পাশেই অবস্থান নিয়েছেন। এই অংশের দুই পাশের সড়ক লোকে লোকারণ্য হয়ে গেছে। শোভাযাত্রায় আসা নেতা–কর্মীরা রং-বেরঙের পোশাক পরে এসেছেন। কেউ আবার একই রঙের ক্যাপ (টুপি) মাথায় দিয়ে এই কর্মসূচিতে এসেছেন।
জাতীয় পতাকার সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি, শাড়ি ও ক্যাপ পরে এসেছেন কেউ কেউ। এই শোভাযাত্রায় সাংস্কৃতিক অঙ্গনের লোকজনকে নিয়ে গঠিত জাসাসের নেতা–কর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে তাঁর মতো পোশাক পরে এসেছেন। একটি কৃত্রিম কামান তাঁরা তৈরি করে নিয়ে এসেছেন।
বিজয় শোভাযাত্রায় আসা নেতা–কর্মীরা ‘বিজয়ের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে, মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। এ জন্য নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি পিকআপে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। , নাইটিঙ্গেল মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, এরপর মালিবাগ চৌরাস্তা হয়ে ফকিরাপুল মোড় ঘুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে কর্মসূচি শেষ হবে।
এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ইতিমধ্যে অস্থায়ী মঞ্চে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ, আহমদ আজম খান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ অনেক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
সব মন্তব্য
No Comments