স্টাফ রিপোর্টার: মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই আর্জেন্টিনার জার্সিতে বর্ণাঢ্য ও গৌরবময় ২১ বছরের যাত্রার ইতি টানবেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোর পাঁচটায় শুরু হবে ম্যাচটি, যা সরাসরি ৮৫ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত হবে।
তার আগে মঙ্গলবার ৪৫ সেকেন্ডের এক আবেগঘন ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছে বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। ভিডিওতে জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ারের স্মরণীয় কিছু মুহূর্ত ফুটে উঠেছে। ২০০৫ সালে অভিষেক থেকে ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরা, কোপা আমেরিকা জয় এবং মনুমেন্তালে কান্নাভেজা উদযাপন সবই রয়েছে সেখানে। এসবের মাঝেই শোনা যাচ্ছে আর্জেন্টাইন জাদুকরের কণ্ঠস্বর। ফুটে উঠছে বিদায়ের সুর।
সকলের উদ্দেশ্যে বার্তা দিয়ে রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, সেই মুহূর্তটি এসে গেছে। আমি শান্ত মনেই বিদায় নিচ্ছি, আমার সর্বস্ব দিয়েছি। এই জার্সি ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন। আমাকে এত ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সবসময় আমার হৃদয়ে থাকবেন।
এই বিদায়ী ম্যাচের জন্য বিশেষ জার্সিও তৈরি করেছে অ্যাডিডাস। মঙ্গলবার মেসি নিজেই ইনস্টাগ্রামে সেই জার্সির প্রথম ঝলক দেখিয়েছেন। তিনি লিখেছেন, ওয়ান লাস্ট ম্যাচ, এ জার্সি ফর এ লাইফটাইম। হালকা আকাশি রঙের জার্সিতে মাঝখানে একটি সাদা স্ট্রাইপ, পেছনে সোনালি অক্ষরে মেসি ও ১০ নম্বর এবং পুরো পিঠ জুড়ে সূর্য দেবতার প্রতীক। কলার ও হাতায় সোনালি বর্ডার এবং সোনালি রঙে এএফএ ক্রেস্ট। এটি শুধু এক রাতের জন্যই তৈরি করা হয়েছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের কয়েক সপ্তাহ পর এবং বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এই সিদ্ধান্ত নেন তিনি। তারপরও এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া তাকে শেষবারের মতো ঘরের মাঠে বিদায় জানানোর জন্য আমন্ত্রণ জানান। তিনি একে আখ্যা দিয়েছেন বিশ্বের সেরা খেলোয়াড়ের লাস্ট ট্যাঙ্গো হিসেবে।
এখন থেকে ২১ বছর আগে ২০০৫ সালে দেশের জার্সিতে অভিষেক হয়েছিল মেসির। উত্থান-পতনে ভরা এই দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ২০৭টি ম্যাচ খেলেছেন, ১২৫টি গোল ও ৬৬টি অ্যাসিস্ট করেছেন, সবকটিই আর্জেন্টিনার রেকর্ড। বুধবার বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে তার ২০৮তম এবং শেষ ম্যাচ। বিশ্বকাপে সবচেয়ে বেশি ৩৪ ম্যাচ খেলার রেকর্ডও মেসির। ২১ গোল নিয়ে তিনি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার।
আরও অসংখ্য রেকর্ড-অর্জনে সমৃদ্ধ মেসির ক্যারিয়ার। ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জয় তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। এছাড়া তিনি ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জয় করেছেন। ২০২২ সালে জিতেছেন ফিনালিসিমা ট্রফি এবং ২০০৮ সালে অলিম্পিক গোল্ড মেডেল। ২০১৪ ও ২০২৬ বিশ্বকাপের ফাইনালও খেলেছেন তিনি।
মনুমেন্তালে এই বিদায়ী ম্যাচে উপস্থিত থাকবেন ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও তাদের পরিবার। গ্যালারিতে থাকবেন আনহেল ডি মারিয়াও। দলে ফিরেছেন রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসো। কোচ লিওনেল স্কালোনি বলেছেন, মেসি এমন কিছু রেখে যাচ্ছেন যা অতুলনীয়। মাঠে তার উপস্থিতির অনুভূতি আর কখনো পাওয়া যাবে না। তবে তিনি আশাবাদী, আর্জেন্টিনা উচ্চ পর্যায়েই থাকবে। গত সপ্তাহে মেসি ছাড়াই বলিভিয়াকে ৪-০ এবং বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়ে নতুন প্রজন্মের ইঙ্গিতও দিয়েছে আর্জেন্টিনা।
স্টাফ রিপোর্টার: জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় তুলে নিতে পারলো না বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনের নাটকীয়তায় ম্যাচ ড্র কর ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড লিমিটেড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। পরের ওভারে নতুন দিনে দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়ে আফগান ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ শনিবার ১০ অক্টোবর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র ...
সব মন্তব্য
No Comments