স্টাফ রিপর্টার: চাঁদাবাজী এবং দখলবাজীমুক্ত করতে রাজধানীতে শান্তি সমাবেশ করেছে বিএনপি।
শুক্রবার বিকালে রাজধানীর মীর হাজীরবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শ্যামপুর-কদমতলী এলাকার বিভিন্ন ব্যবসায়ী, সংখ্যালঘুসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এতে রিকশা চালক, ভ্যান চালক, দিনমজুর, ব্যবসায়ী, মসজিদ-মাদ্রাসার আলেম-ওলামায়েগণ ও তাদের মতামত প্রকাশ করেন। এছাড়াও সমাবেশে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শাহাদাত হোসেন শাওনের পিতা আব্দুল আলম, সাইদুর রহমান ইমরানের পিতা কবির রহমান, রেজাউল করিমের পিতা আল আমিন মীর বক্তব্য রাখেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং শ্যামপুর-কদমতলী থানার প্রধান সমন্বয়ক আনম সাইফুল ইসলামের তত্বাবধানে সমাবেশে সভাপতিত্ব করেন ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ। এতে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোজাম্মেল হোসেন, নুরুল ইসলাম, শুভ আহমেদ, মুরাদ হোসেন মামুন, সানাউল্লাহ সানু প্রমুখ।
সমাবেশে বক্তারা দেশের পটপরিবর্তনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির সহযোগিতা কামনা করেন। বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের পতন হয়েছে। এখন বিএনপির কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা। শ্যামপুর-কদমতলীতে বিএনপির নামধারী কিছু নেতাকর্মী অরাজকতা করেছে। আমরা বিশ্বাস করি এরা শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শের লোক হতে পারে না। আমরা বিএনপির সিনিয়র নেতাদের বলবো সুবিধাবাদী নেতাকর্মীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেন। নতুবা যে হাজারো ছাত্রজনতার রক্তের বিনিময়ে গণতন্ত্র ফিরে এসেছে তা ব্যর্থ হয়ে যাবে।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments