স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা এবং ওয়ার্ডে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী, ডেমরা, রমনা,, চকবাজার, লালবাগ, খিলগাঁও, বংশাল, শাহজাহানপুর, মতিঝিল, সূত্রাপুর, ওয়ারী, শাহবাগসহ বিভিন্ন থানা এবং সংশ্লিষ্ট ওয়ার্ড সমূহে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
কদমতলীতে বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আবদুস সালাম আজাদ, সাবেক নগর সদস্য সচিব রফিকুল আলম মজনু, নির্বাহী কমিটির সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক
কাজি আবুল বাসার, সদস্য আ ক ম মোজাম্মেল হোসেন, ডেমরায় মহানগরীর সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, সভাপতি এস এম জিলানী, লালবাগে নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলাম, মতিঝিলে লিটন মাহমুদ, কেন্দ্রীয় যূবদল নেতা, গোলাম মাওলা শাহীন, সূত্রাপুরে নগর বিএনপি নেতা মকবুল ইসলাম টিপু, জামসেদুল আলম শ্যামল, ধলপূরে বাদল সরদার, আবদুল কাদির, রাইসেল হাসান হবি, খিলগাঁওয়ে নগর দক্ষিণ বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ইউনুস মৃধা, শাহবাগে মহানগর নেতা এমএ হান্নান, কলতাবাজারে মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, তাতীবাজারে মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোহন উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিলে সদ্য বিলুপ্ত মহানগর দক্ষিণ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments