উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে হতদরিদ্রদের মাঝে ভ্যানগাড়ী বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। প্রধানমন্ত্রীর ভিক্ষুক পূর্নবাসন কর্মসুচির আওতায় উপজেলা প্রসাসনের উদ্যোগে ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা অফিসের সামনে ২টি ভ্যানগাড়ী বিতরণ করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, সাবেক কাউন্সিলর দিলিপ কুমার, উপজেলা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মেহেদি হাসানসহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার দেশকে ভিক্ষামুক্ত ও বেকারত্ব দূরীকরনের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিভিন্ন সহয়তা প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে উজিরপুরে হতদরিদ্রদের মাঝে ভ্যানগাড়ী বিতরন করা হয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে দারিদ্র্যতার অভিশাপ থেকে উপজেলাকে মুক্ত করার লক্ষে সরকারের সকল ধরনের সহায়তা সুষম বন্টন করা হবে। উন্নয়ন নিশ্চিত করার জন্য উপজেলায় বিভিন্ন কর্মসুচি হাতে নেয়া হয়েছে। এছাড়াও তিনি আরো বলেন যোগ্যপাত্রে সহায়তা সঠিকভাবে বন্টন করার জন্য উপজেলার প্রতিটি দপ্তরেই প্রতিনিয়ত খোঁজ খবর নেয়া হচ্ছে। সরকারের এ উন্নয়নে কাউকে বাধা সৃষ্টি করতে দেয়া হবেনা। উজিরপুরকে ঢেলে সাজাতে হবে। ইতিমধ্যে আমাদের উপজেলার আলহাজ্ব বি.এন.খান ডিগ্রি কলেজের এইচ.এস.সি পরিক্ষায় শিক্ষার্থীরা শতভাগ পাশ করে তাক লাগিয়ে দিয়েছে। অচিরেই উপজেলাকে ডিজিটাল উপজেলায় রুপান্তিরিত করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের বহুতল ভবন নির্মান করা হয়েছে। রাস্তা -ঘাট পাকাকরন এবং অসহায় মানুষদের সরকারের সকল সহয়তা সঠিক ও সুষম ভাবে বন্টন করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সর্বাত্বক চেষ্টা চালানো হচ্ছে।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments