স্টাফ রিপোর্টার: দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি বাংলাদেশের যুবসমাজকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
আজ সন্ধ্যা রাতে পল্লবীতে " দি টাইটান্স ইস্টার্ন হাউজিং"এর উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতার এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন,ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বাংলাদেশের যুবসমাজের হাতে মাদকদ্রব্য তুলে দিয়ে যুবসমাজকে ধ্বংস করে দিয়েছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের যুবসমাজকে মাদকমুক্ত করে একটি সুস্হ ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।
বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গনকে দলীয় ও রাজনীতিকরণ মুক্ত করবে বলেও আশ্বাস দেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
২৫ টি টিম নিয়ে গঠিত এই ব্যাটমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী এই অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু,সদস্য জাহেদ পারভেজ চৌধুরী,রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, যুগ্ম আহবায়ক শেখ হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, জাসাস ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক এডভোকেট লিটন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
সব মন্তব্য
No Comments