সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি : শ্রীমঙ্গলে শিল্পোদ্যোক্তা উন্নয়ন শীর্ষক বিসিকের ৫ দিনব্যাপী (৬-১০ সেপ্টেম্বর) প্রশিক্ষণ শুরু হয়েছে আজ।
সোমবার ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সহায়তায় ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), মৌলভীবাজার-এর ব্যবস্থাপনায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট নেছার উদ্দিন, উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক অন্তরা রুদ্র পাল।
এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য দেন আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান; তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা আহবায়ক শ্যামলী সূত্রধর।
তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর তাপস ঘোষের সঞ্চালনায় ও বিসিক, মৌলভীবাজার-এর উপব্যবস্থাপক প্রকৌশলী মো: মাখদুম এলাহী মাশরাভী শামসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিসিকের প্রমোশন অফিসার মো: বিল্লাল হোসেন ভূইয়া ও সম্প্রসারণ কর্মকর্তা মো: আমিনুল ইসলাম।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments