ভোট গ্রহণ শেষে চলছে গণনা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন শেষে চলছে গণনা। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে এ আসনে জাল ভোট প্রদান, ভোটকেন্দ্রের ভেতর ভোট চাওয়া ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজন স্কুলছাত্র ও বিএনপি নেতাসহ ৩ জন কে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছিরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভেততে ভোট চাওয়ার অপরাধে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেনকে আটক করা হয়। তিনি কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোটারদের কাছে সরাসরি ভোট প্রার্থনা করছিলেন। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। দুপুর ২টার দিকে উপজেলার আলøারদর্গা হাইস্কুল কেন্দ্রের ভেতর প্রার্থীর বিএনপি দলীয় পোস্টার প্রদর্শন করে ভোট চাওয়া ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সফি (৪৮) নামে একজন বিএনপি কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। এছাড়াও বিকেল ৪টার দিকে গাছিরদিয়াড় হাইস্কুল কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় সোহান (১৫) নামে দশম শ্রেণীর এক স্কুলছাত্রকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নাসিম বলেন, নির্বাচনী আইন অমান্য করে ভোটকেন্দ্রের ভেতরে প্রচারণা চালানো ও জাল ভোট দেওয়ার অভিযোগে ৩জনকে আটক করা হয়েছে। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তাদের হ¯Íান্তর করা হয়েছে।
এবিষয়ে দৌলতপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ জানান, আটক ব্যক্তিদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পৃথক ঘটনায় আটকের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আমজাদ হোসেনসহ ৩জন বর্তমানে থানা হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সারা দেশের ন্যায় দৌলতপুরেও সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নারী পুরুষ ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে ভোট কেন্দ্রগুলি উৎসবমুখর হয়ে উঠে।
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী শিশুপুত্র আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার ...
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
সব মন্তব্য
No Comments