কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় গাছের চাপাঁয় মো.তাহমিদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাহমিদ ওই গ্রামের মো.শাহজালাল ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ীর উঠোনে গাছ কাটার সময় রশি থেকে গাছ ছুটে যায়। এসময় গাছের নিচ থেকে দৌঁেড় যাওয়ার সময় শিশুটি চাঁপা পড়ে।এতে তার মাথার পিছনে মারাত্মক জখম হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।
কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, গাছ চাঁপা পড়ে শিশু মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
সব মন্তব্য
No Comments