দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে সাগর হোসেন (২৭) নামে এক শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত খেয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মার চরের লোকনাথপুর গ্রামের মৃত শওকত মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সাগর গত রোববার সন্ধ্যায় ভাগজোত বাজার থেকে রাজ মিস্ত্রির কাজ শেষে টিনের তৈরী ছোট ডিঙি নৌকায় পদ্মা নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় নৌকা সহ সে পানিতে তলিয়ে যায়। পরে সোমবার সন্ধ্যায় তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের বিষয়ে পাবনা লক্ষীকুন্ডা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামাল মিয়া বলেন, ধারনা করা হচ্ছে রোববার সন্ধ্যায় কাজ শেষ করে টিনের তৈরী ডিঙি নৌকায় নদী পার হওয়ার সময় নৌকা সহ সাগর পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে সোমবার সন্ধ্যায় স্থানীয়দের সহযোগীতায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments