আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে পল্লী বিদ্যুতের লোডশেডিং ও লোকবলের অভাবে গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ ঘনঘন লোডশেডিং, এর কারনে শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ফ্রীজে রাখা ওষুধপত্র, মাছ গোস্তসহ ব্যবসায়ীদের পানীয়জাতের পন্যসহ খাদ্যসামগ্রীর ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। বিদ্যুৎ বিভাগ সুতে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলায় পল্লী বিদ্যুতের ২৬ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুতের প্রয়োজন ৯ মেগ্রাওয়াট। কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ৩ থেকে ৫ মেগ্রাওয়াট। ফলে বিদ্যুতের লোডশেডিং চরম আকার ধারণ করেছে। এছাড়া অফিসে রয়েছে লোকবলের অভাব। প্রয়োজনের তুলনায় লোকবল না থাকায় প্রতিটা মিটার দেখে বিল করতে পারছে না বিদ্যুৎ বিভাগ। ফলে অতিরিক্ত ভৌতিক বিলের বোঝা বইতে হচ্ছে শতশত গ্রাহকের। এছাড়াও জরাজীর্ণ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করায় আকাশে মেঘ দেখলেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে রাখা হয়। ঝড়-বৃষ্টি হলেতো কথাই নেই। ডালপালা ভেঙ্গে পড়ে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। এসময় চরম দুর্ভোগ পোহাতে হয় গ্রাহকদের। ঝিনাইগাতী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম জহুরুল ইসলাম বলেন গ্রাহকের চাহিদা মেটাতে বিদ্যুৎ প্রয়োজন ৯ মেগাওয়াট। কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ৩ থেকে ৫ মেগাওয়াট। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ার কারনে লোডশেডিং এর কবলে পরতে হচ্ছে গ্রাহকদের। এ ছাড়াও বিদ্যুৎ বিভাগে রয়েছে লোকবলের অভাব। ফলে অনেকাংশেই বিদ্যুৎ গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তবে লোকবল বাড়ানোর বিষয়ে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments