স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। আগামী ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন নেতারা।
শুক্রবার (৩০ মে) যাত্রাবাড়ী থানাধীণ বাঁশের পুল এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে ৬৪ নং ওয়ার্ড বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি আলহাজ্ব নবী উল্ল্যাহ নবী। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করবেন।
৬৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: ইসমাইল ভুইয়া তুহিনের সভাপত্বিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভির আহমেদ রবিন,৬৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন চেয়ারম্যান,সদস্য রাইসুল ইসলাম হবি, আকবর হোসেন নান্টু, আবুল হাসেম ও
সাবেক সদস্য শ্যামচেদুল আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা-৫ আসনের সম্ভাব্য বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নবী উল্ল্যাহ নবী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শ্রদ্ধেয় শহীদ জিয়াউর রহমান (বীরউত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে উনার কর্মময় জীবনের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তিনি বলেন, আমাদের প্রিয়নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তা দেশি-বিদেশি চক্রান্ত কারীরা কখনো মেনে নিতে পারেনি। এই চক্রান্তকারীরা ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনার মধ্যদিয়ে দেশবাসী একজন মহান দেশপ্রেমিককে হারায়। তবে চক্রান্তকারীরা তাকে হত্যা করলেও ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান দেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে চিরজাগরক হয়ে অবস্থান করছেন। আজকে সারাবিশ্ব তাঁকে অনুস্বরণ করে এবং তার দেখানো পথে বিশ্বজুড়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে।
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেরনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলা ...
সব মন্তব্য
No Comments