স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর শাখা কর্তৃক বিদেশীদের নিকট বন্দর ইজারা দেয়ার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখ সড়কে এক সমাবেশ মশাল মিছিলের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিন শাখার সংগ্রামী সভাপতি আবদুস সালাম খোকন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, করিম শিকদার, মনজুর আহমেদ, এটিএম মহব্বত আলী, রোকনুজ্জামান রোকন, কেন্দ্রীয় নেতা এডভোকেট গোলাম মর্তুজা, মোঃ মহিউদ্দিন, এ এফ এম ইসমাইল চৌধুরী, মোহাম্মদ নুরুন্নবী, মফিজুর রহমান বাবুল, রফিকুল ইসলাম রাজা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব নাজমুল হক প্রধান বলেন, "বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির জন্য দেশের মানুষ উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে। এমন সময় সরকার দেশ বিরোধী যে সমস্ত চুক্তি করছেন, তা খুবই আপত্তিকর। দেশের মানুষের স্বার্থ বিবেচনা না করে এই সকল চুক্তি বিদেশিদের তাবেদারি করার শামিল। মানুষ প্রতি মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকারের উচিত দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখা। সরকারের উচিত সেদিকে নজর দেওয়া। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং নির্বাচন দিন। "
ডা. মুশতাক হোসেন বলেন, আধুনিক চিন্তার লেবাসে থেকে সরকার পশ্চাৎপদ কর্মকান্ড করছেন। শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
সভা শেষে একটি মশাল মিছিল রাজপথ প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments