ডেস্ক রিপোর্ট: রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যালয় আক্রমন ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ওয়ার্কার্স পার্টি মিডিয়া বিভাগের আহবায়ক মোস্তফা আলমগীর রতন এক বার্তায় গনমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
জানাগেছে, বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে এক দল লোক বিক্ষোভ করে এই হামলার চালিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হামলা ও ভাংচুর করা হয়। এসময় মব সৃষ্টি করে অফিস সহকারি মনির হোসেনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রাত ১১ থেকে রাত্রি সাড়ে ১২টা পর্যন্ত ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে ‘আওয়ামী লীগ’ ঘোষিত লক ডাউন কর্মসূচি প্রতিহত করার নামে প্রায় শতাধিক লোক নারায়ে তকবীর স্লোগান দিয়ে আক্রমন করেন। এসময় কারাগারে আটক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ফাঁসি দাবী করে ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আক্রমণ করেন।
জানাগেছে, প্রায় দেড় ঘন্টা অভিযান চালিয়ে ফিরে গিয়ে আবার রাতে হামলা করে ৩১/ই তোপখানা রোডে অবস্থিত ঐ পার্টি অফিস দখল নেয়। এবং অফিসের দরজায় তারা ফ্যাসিবাদ বিরোধী গবেষণা কেন্দ্রের সাইনবোর্ড লাগিয়ে দেয়।
এঘটনায় ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো এক বিবৃতিতে কেন্দ্রীয় কার্যালয়ে সরকার সমর্থিত মব সন্ত্রাসী কর্তৃক অফিস আক্রমণ এবং ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
বিবৃতিতে বলা হয়, ‘আওয়ামী লীগ’ ঘোষিত লক ডাউন কর্মসূচি প্রতিহত করার নামে ১২ নভেম্বর তারিখ রাত্র ১১টায় প্রায় শতাধিক লোক ড: ইউনুসের সমর্থনে নারায়ে তকবীর স্লোগান দিয়ে আক্রমণ করে এবং ভাংচুর করে। পার্টি অফিসে প্রায় দেড়ঘন্টা তান্ডব চালানো হয়। অফিস সহকারি মনির হোসেনকে মারধর করে তাকে মব সন্ত্রাস করে হাতে বোমা ধরিয়ে দিয়ে পূর্ব থেকেই পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
বিবৃতিতে আরও বলেন, পার্টি অফিসের গলিতে তারা আতঙ্ক ছড়িয়ে ওয়ার্কার্স পার্টি নেতাকর্মীদের আক্রমনের চেষ্টা অব্যহত রেখেছে। এ ঘটনার পুলিশের সহায়তা চাওয়া হলেও তারা নীরবতা পালন করে।
পলিটব্যুরো দ্বার্থহীন ভাবেই মনে করে ড: ইউনুস গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে প্রতিশোধের নয়া ফ্যাসিবাদের রাস্তা প্রশস্ত করেছেন। তার মদতে চরম দক্ষিণপন্থী শক্তিসহ সকল জংগী সন্ত্রাসী ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনার সকল শক্তির ওপর আক্রমণ চালাচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, ওয়ার্কার্স পার্টি অফিস আক্রমণের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছে এবং অফিস সহকারি মনির হোসেনের মুক্তি দাবী করছে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments