ডেস্ক রিপাের্ট: উত্তর ও দক্ষিণ ঢাকাসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।
নিয়োগ পাওয়া প্রশাসকদের মধ্যে রয়েছেন— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এ মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন-এ মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশন-এ নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশন-এ আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এ মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশন-এ মো. শওকত হোসেন সরকার।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা ও নাগরিক সেবা নিশ্চিত করতেই এসব নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের সার্বিক প্রশাসনিক দায়িত্ব পালন করবেন এবং চলমান উন্নয়ন প্রকল্প ও সেবামূলক কার্যক্রম তদারকি করবেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্বে বহাল থাকবেন। সংশ্লিষ্ট মহল বলছে, স্থানীয় সরকার ব্যবস্থার কার্যক্রম সচল রাখতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে এবং প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে নাগরিক সেবা অব্যাহত রাখা হবে।
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
সব মন্তব্য
No Comments