চট্টগ্রাম অফিস: সীতাকুন্ডে বিস্ফোরণ এর ঘটনাস্থল পরিদর্শন, নিহতের পরিবার ও আহতদের দেখতে আজ ৬ জুন চট্টগ্রামের সীতাকুন্ড ও চট্টগ্রাম হাসপাতালে গিয়েছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরবর্তীতে বিকালে চট্টগ্রাম বাম জোট আয়োজিত সমাবেশে তারা বক্তব্য রাখেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর শোক ও তীব্র ক্ষোভ নিয়ে চট্টগ্রাম এসেছি। এখানে সরকারের ব্যর্থতা দেখছি। দেখছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া।
নেতৃবৃন্দ বলেন, এই বিস্ফোরণের ঘটনায় মানুষ নিহত হওয়া অবহেলাজনিত হত্যাকান্ড। দায়ীদের এখনও গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দায়ীদের গ্রেফতার ও বিচার দাবি করেন তারা।
নেতৃবৃন্দ বলেন, অনুমোদন না নিয়ে এসব বিস্ফোরক রাখা হয়েছিল। ফায়ার ব্রিগেড কর্মীরা প্রকৃত তথ্য পেলে উদ্ধার কাজ ঠিকভাবে করতে পারতেন বলে আমাদের জানিয়েছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে বিশেষজ্ঞ ও চিকিৎসকদের ওই টিমে রাখতে হবে। নেতৃবৃন্দ আহতদের সুচিকিৎসা, যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান। নিহতদের আজীবন কাজের সমান ক্ষতিপূরণ ও পরিবারের পুনর্বাসন করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, বিএম কনটেইনার ডিপোর মালিক পক্ষসহ অনেকে এখন নাশকতার গল্প ফাঁদতে অপচেষ্টা চালাচ্ছে, এটা হলো চালাকি। এদের গ্রেফতার করতে হবে। অতীতে এধরনের ঘটনার সাথে জড়িতদের বিচার না হওয়ায় ঘটনা ঘটেই চলেছে বলেও নেতৃবৃন্দ বলেন। নেতৃবৃন্দ সব অন্যায়, অনিয়ম, অনাচারের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশের পূর্বে নেতৃবৃন্দ আজ বেলা ১২ টায় সীতাকুন্ডে বিএম কনটেইনার টার্মিনাল এলাকা পরিদর্শন করেন। এসময় তারা স্থানীয় জনসাধারণ ও ফায়ার ব্রিগেড-এর সদস্যদের সাথে কথা বলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরপর দুপুরে চট্টগ্রাম হাসপাতালে আহতদের দেখতে যান ও চিকিৎসকদের সাথে কথা বলেন।
বিকেল সাড়ে ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শফিউদ্দিন কবির আবিদ। বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের অন্যতম কেন্দ্রীয় নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের ডা. হারুন উর রশীদ, বাসদ (মার্ক্সবাদী)’র মানস নন্দী, সমাজতান্ত্রিক আন্দোলনের আব্দুল আলী, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী)’র বিধান দাস, চট্টগ্রাম বাম জোটের নেতা অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, মহিনুদ্দিন মইন, জাহীদুন্নবী কনক, নূরুচ্ছফা ভূঁইয়া প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল চট্টগ্রাম এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, বিচারহীনতা, রাজনৈতিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় নিয়ে আজ বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সং ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার-এর হার্টে পরপর দুটি রিং সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ...
রংপুর অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শিশু রামিসাকে শুধু ধর্ষণই করা হয়নি, বরং নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এমন বর্বরোচিত হত্যাকাণ্ড জাতির ...
সব মন্তব্য
No Comments