ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ লক্ষ ৪৬ হাজার ২৪৮ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছ ৬ লাখ ৪৭ হাজার ৭৭২ জন । এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ৯৮ হাজার ৪৭৬ জন। এ পর্যন্ত মোট প্রথম ডোজ নিয়েছে ১ কোটি ৪০ লাখ ৭ হাজার ৮৩৭ জন। দ্বিতীয় ডোজ নিয়েছে ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন।
আজ সিনোফার্মার প্রথম ডোজ কোভিড-১৯ টিকা নিয়েছেন ৪ লাখ ১৮ হাজার ২৩৭ জন। এ পর্যন্ত সিনোফার্মের মোট প্রথম ডোজ কোভিড-১৯ টিকা নিয়েছেন ৬৪ লাখ ৬৫ হাজার ১১৮ জন। এদিকে, আজ সিনোফার্মের দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৯ হাজার ৭৩৪ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লক্ষ ৪৪ হাজার ২৭ জন।
মডার্না টিকা আজ প্রথম ডোজ নিয়েছে ২ লক্ষ ২৯ হাজার ৫৩৫ জন। অদ্যাবধি মডার্না টিকা প্রথম ডোজ নিয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৪০১ জন। মডার্না টিকা দ্বিতীয় ডোজ শুরু হয়নি।
এদিকে, অদ্যাবধি ফাইজার টিকা প্রথম ডোজ নিয়েছেন ৫০ হাজার ২৫৫ জন। আজ ফাইজার টিকা দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৪ হাজার ৮৩৪ জন। অধ্যাবধি দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ১৬ হাজার ৫৪৬ জন।
এছাড়া, অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা অদ্যাবধি প্রথম ডোজ দেয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জনকে। আজ দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা গ্রহণ করেছেন ৬৩ হাজার ৯০৮ জন। অদ্যাবধি অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৪৪ লাখ ৩৫ হাজার ২১৮ জনকে।
আজ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভ্যাক্সিনের জন্য মোট নিবন্ধন করেছেন ২ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ২৭ জন।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments