কুমিল্লা অফিস: ‘অবসরে বই পড়ুন- এ শ্লোগানে 'সেলুন পাঠাগার বিশ্বজুড়ে'র উদ্যোগে সেলুনে আগত সেবাগ্রহীদের বই পড়ায় উদ্ধুদ্ধ করতে বুক সেলফ ও বই বিতরণ কার্যক্রমের পরিধি বাড়ছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নোয়াখালী মাইজদী টাউন হল মোড়ের জনতা এসি সেলুনের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র শীলের হাতে 'সেলুন পাঠাগার বিশ্বজুড়ে'র আনুষঙ্গিক উপকরণ দেয়া হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা, লেখক ও কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন কৈশোর। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ নোয়াখালী সাধারণ সম্পাদক শামস্ ইবনে আলী ডিউ।
এমদাদ হোসেন কৈশোর বলেন, ‘প্রযুক্তির উৎকর্ষতা বাড়ায় বর্তমান যুগে বই পড়ার আগ্রহ অনেক কমে গেছে। বই পড়ায় পাঠক সৃষ্টি করতে ব্যতিক্রমী এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করি, বই পড়ায় আগ্রহী করে পাঠক তৈরিতে এ পাঠাগার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এর ব্যাপী ছড়িয়ে পডুক বিশ্বজুড়ে।
সেলুনে এমন পাঠাগার স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানান সেলুনের মালিক শ্যামল চন্দ্র শীল। এ কার্যক্রমের গুরুত্ব ধরে রাখবেন বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments