ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগ্রামে আগুনে ১০টি পরিবারের নগদ টাকা, মালামালসহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে গুনিয়াউক ইউনিয়নের গুটমা গুচ্ছগ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের নগদ টাকা,মালামাল ও ১০টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার বেশী ক্ষতি হয়েছে।
সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান শাওন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের প্রত্যেককে ৩০ কেজি চাল ও নগদ ১ হাজার টাকা প্রদান করা হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুন জানান,ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে ঘরগুলো দ্রুত পুনঃমেরামতের জন্য ২ বান্ডেল টিন ও নগদ ৬ হাজার টাকা করে দেয়া হবে।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments