স্টাফ রিপোর্টার: এমপিওভুক্ত সকল শিক্ষকদের শূন্য পদে বদলি নীতিমালা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা শিশু কল্যাণ পরিষদের হল রুমে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির এক পরিচিতি সভায় এ দাবি জানানো হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: হারুন অর রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ।
মোঃ হারুন অর রশিদ বলেন, মাদ্রাসা অধিদপ্তরের বদলি নীতিমালা সংশোধন করে এমপিওভুক্ত সকল শিক্ষকদের শূন্য পদে বদলির নীতিমালা করার আহবান জানান। তিনি পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ,সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু,সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের করতে হবে।
আলোচনা সভা শেষে আ: মান্নানকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা কমিটি গঠন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, কে এম শামীম, কামরুন্নাহার, মোহাম্মদ আলী,সুরুজ্জামান,সহ-সভাপতি আবদুল হাই, ফজলুর রহমান,সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক এলিন তালুকদার, অর্থ সম্পাদক আলাউদ্দিন, যুগ্ম মহাসচিব গোলাম মোস্তফা, জিয়া উদ্দিন, ফারুক আহমেদ,প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ম বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এ ...
স্টাফ রিপোর্টার: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র সমালোচনার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থী ...
স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আগামীকাল বুধবার ১৬ জুলাই ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘো ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে একতা এক্সপ্রেসের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ...
সব মন্তব্য
No Comments