ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলার দামোদর গ্রামে মোবাইল ফোন নিয়ে পারিবারিক বকাঝকার জেরে ফাহিমা আক্তার রিয়া (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার দামোদর মোল্যা পাড়া গ্রামের ভ‚মি অফিস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা আক্তার রিয়া ওই এলাকার মৃত কামরুল মোল্যার কন্যা। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইফতারের পর ফাহিমা নিজ ঘরে বসে মোবাইলে রিলস দেখছিল। এ সময় তার মা বিষয়টি দেখে বিরক্ত হয়ে তাকে বকাঝকা করেন এবং মোবাইল ফোনটি নিয়ে নেন। পরে তার মা ও বড় ভাই তারাবীহ নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে সবার অগোচরে সে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কিছু সময় পর পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফুলতলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments